• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের ঈদ শুভেচ্ছা বড়লেখা থেকে মোটরসাইকেল ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন বড়লেখাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও নিরাপদ ঈদ উদযাপনের আহ্বান জানালেন ওসি মনিরুজ্জামান খান বড়লেখাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও নিরাপদ ঈদ উদযাপনের আহ্বান জানালেন ওসি মনিরুজ্জামান খান বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত: ৫ হাজার টাকা জরিমানা বড়লেখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার: হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার বিশেষ অভিযানে বড়লেখা থানায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার বড়লেখায় পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা বড়লেখায় ‘সময়চিত্র’ পত্রিকার কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত:

বড়লেখা থেকে মোটরসাইকেল ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন

মোঃনজরুল ইসলাম নিজস্ব / ১৫৯ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

সিলেটে সংঘবদ্ধ মোটরসাইকেল চুরি ও ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ রাতে দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশিদ চত্বর থেকে এক মোটরসাইকেল রাইডারকে ভাড়া করে যাত্রা শুরু করে অভিযুক্ত মোঃ ফয়েজ তালুকদার। পরে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এতিমখানা মাদ্রাসা রোড এলাকায় পৌঁছালে নির্জন স্থানে মোটরসাইকেল থামাতে বলা হয়। এ সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা শিপলু আহমেদ ও জিসান আহমদ ওরফে আলামিনসহ কয়েকজন মিলে রাইডারকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ মুরাদপুর টোল প্লাজার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। পরে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গোলাপগঞ্জ থানা এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে জিসান আহমদ ওরফে আলামিনকে হাতেনাতে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গত ১২ মার্চ রাতে জালালাবাদ ও দক্ষিণ সুরমা এলাকা থেকে ফয়েজ তালুকদার, শিপলু আহমেদ ও মাইদুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর বাদী থানায় এসে অভিযুক্তদের ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা সিলেট মহানগরীসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি ও ছিনতাই করে পরে চোরাই মোটরসাইকেল বিভিন্ন স্থানে বিক্রি করত।
এছাড়া সিডিএমএস তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত ফয়েজ তালুকদার, শিপলু আহমেদ ও মাইদুলের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের স্বার্থে আদালতে গ্রেফতারকৃতদের ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd