সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
জানুয়ারি ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন।
এছাড়া একই মাসে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান আনুষ্ঠানিকভাবে দুই কর্মকর্তার হাতে এ পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়।
মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।