• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বড়লেখা ও জুড়ী থানার প্রাক্তন এসআই মো. আব্দুর রাকিব ৪৬তম বিসিএস (শিক্ষা–বাংলা) ক্যাডারে সারাদেশে প্রথম সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়,জামায়াত ০, খেলাফত ১ আসনে বিজয়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-1 (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ (মিঠু) এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার-১: মুফতি বেলাল আহমদের সমর্থনে বড়লেখায় বিক্ষোভমুক্ত নির্বাচনী জনসভা জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়লেখায় সুজন এর কমিটি গঠন সভাপতি সবুজ, সম্পাদক হাসান শামীম। সিলেট রেঞ্জে জানুয়ারির সেরা সার্কেল ও থানা: পুরস্কৃত মৌলভীবাজার জেলা পুলিশ বড়লেখায় কৃষকের সবজি ক্ষেতে নেট জাল কেটে ২০ হাজার টাকার ক্ষতি, থানায় অভিযোগ। নির্বাচনকে সামনে রেখে বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার, বিজিবির বিশেষ অভিযান বড়লেখায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, ১৭টি মামলা

মৌলভীবাজারে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যসহ ২ জন আটক

নজরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি / ৬১৬ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

মৌলভীবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে মৌলভীবাজার মডেল থানা পুলিশ এই অভিযান চালায়।
আটককৃতরা হলেন: সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামের সাইদুল ইসলাম (৪৫) এবং কুলাউড়া উপজেলার জয়চন্ডী গ্রামের জুয়েল মিয়া (৩০)।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামেরকোনা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস ও বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এই চক্রের সাথে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।
এই ধরনের চোরাচালান বন্ধে পুলিশের এই অভিযানকে আপনি কীভাবে দেখছেন?


More News Of This Category
bdit.com.bd