• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বড়লেখা ও জুড়ী থানার প্রাক্তন এসআই মো. আব্দুর রাকিব ৪৬তম বিসিএস (শিক্ষা–বাংলা) ক্যাডারে সারাদেশে প্রথম সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়,জামায়াত ০, খেলাফত ১ আসনে বিজয়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-1 (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ (মিঠু) এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার-১: মুফতি বেলাল আহমদের সমর্থনে বড়লেখায় বিক্ষোভমুক্ত নির্বাচনী জনসভা জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়লেখায় সুজন এর কমিটি গঠন সভাপতি সবুজ, সম্পাদক হাসান শামীম। সিলেট রেঞ্জে জানুয়ারির সেরা সার্কেল ও থানা: পুরস্কৃত মৌলভীবাজার জেলা পুলিশ বড়লেখায় কৃষকের সবজি ক্ষেতে নেট জাল কেটে ২০ হাজার টাকার ক্ষতি, থানায় অভিযোগ। নির্বাচনকে সামনে রেখে বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার, বিজিবির বিশেষ অভিযান বড়লেখায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, ১৭টি মামলা

বড়লেখায় ৪ চোর সদস্য পুলিশের হাতে আটক।

Reporter Name / ৭৭৪ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

 

 

মোঃ নজরুল ইসলাম
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার।।।

বড়লেখা থানা পুলিশ চুরি যাওয়া সিএনজি মালিক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এরা চোরাই অটোরিকশা (সিএনজি) বিক্রি করতে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল।

গ্রেফতার চোরেরা হচ্ছে- বড়লেখা উপজেলার চান্দগ্রামের বাছির উদ্দিনের ছেলে মাছুম আহমদ, সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব মোবারকপুর গ্রামের আব্দুল হাদির ছেলে নাহিদ আহমদ, একই উপজেলার শাখারকান্দি গ্রামের আহমদ আলীর ছেলে সাইফুল ইসলাম ও ষাইটধা গ্রামের আব্দুল আহাদের ছেলে সিরাজুল ইসলাম।

সোমবার বেলা দু’টার দিকে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম এলাকা হতে স্থানীয় জনসাধারণ ও সিএনজি মালিকের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে পুলিশ বড়লেখা ও সিলেটের বিভিন্ন জায়গা থেকে চুরি করা তিনটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে।

জানা গেছে, সিলেটের বরইকান্দি এলাকার এক মালিকের একটি সিএনজি চালিত অটোরিকশা সোমবার সকালে চান্দিরপুর এলাকা থেকে চুরি হয়। চোরেরা অটোরিকশাটি নিয়ে বড়লেখা উপজেলার দাসেরবাজারে যায়। লকেশন ট্যাকিংয়ের মাধ্যমে সিএনজি মালিক দাসেরবাজার পর্যন্ত সিএনজিটির অবস্থান নিশ্চিত হন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এক বাড়িতে তার সিএনজি সনাক্ত করেন। তখন ওই বাড়িতে তিন চোর ঘুমাচ্ছিল। তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। গ্রেফতার তিন চোরের তথ্য অনুযায়ি বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের সহযোগি চোরকে গ্রেফতার ও আরো দুইটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। চোরেরা জানিয়েছে, বিক্রি করতেই তারা সিএনজি নিয়ে বড়লেখার দাসেরবাজারে গিয়েছিল।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার সোমবার বিকেলে জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা সিএনজি চালিত অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের হেফাজত থেকে তিনটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ৩ সিএনজির একটির মালিক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অপর দুই সিএনজি মালিকের মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার গ্রেফতার ৪ আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

 


More News Of This Category
bdit.com.bd