মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ রোববার দুপুরে উপজেলার ফকিরবাজারে বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ এবং ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৫০)। তিনি বর্নি ইউনিয়নের মুদৎপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই আব্দুর রাকি, এএসআই জামির হুসেন এবং তাদের সহযোগী কনস্টেবল ইশতিয়াকুল ও ফয়সাল আহমদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত মুজিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমন এবং থানা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারের পর পরই মুজিবুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।