• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বড়লেখায় ‘সময়চিত্র’ পত্রিকার কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত: বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বড়লেখায় এক শিক্ষার্থীর পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি অর্জন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বড়লেখায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বড়লেখা ও জুড়ী থানার প্রাক্তন এসআই মো. আব্দুর রাকিব ৪৬তম বিসিএস (শিক্ষা–বাংলা) ক্যাডারে সারাদেশে প্রথম সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়,জামায়াত ০, খেলাফত ১ আসনে বিজয়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-1 (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ (মিঠু) এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার-১: মুফতি বেলাল আহমদের সমর্থনে বড়লেখায় বিক্ষোভমুক্ত নির্বাচনী জনসভা জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়লেখায় সুজন এর কমিটি গঠন সভাপতি সবুজ, সম্পাদক হাসান শামীম।

বড়লেখায় ‘সময়চিত্র’ পত্রিকার কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত:

মোঃনজরুল ইসলাম নিজস্ব / ৪৭ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 


মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সাপ্তাহিক সময়চিত্র’ পত্রিকার বাণিজ্যিক কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বড়লেখা পৌর শহরের নেহার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়। নতুন অফিসের যাত্রা উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

​‘সময়চিত্র’ পত্রিকার উপ-সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মুন্সী শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক মুজিবুর রহমান।
​প্রধান অতিথির বক্তব্যে মুন্সী শরিফুল ইসলাম বলেন, “সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ এবং জাতির জাগ্রত বিবেক। আমরা প্রত্যাশা করি, ‘সাপ্তাহিক সময়চিত্র’ বড়লেখার সাধারণ মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও এলাকার উন্নয়নের কথা সাহসের সাথে তুলে ধরবে।

সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে পত্রিকাটি যেন দ্রুত গণমানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে।”

​অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাসান শামীম, ‘আলোর খোঁজে’ সামাজিক সংগঠনের সেক্রেটারি এম. শামসুল আলম, দর্পণ টেলিভিশনের প্রতিনিধি সাদিক হোসেন এপলু এবং সংবাদকর্মী নিজাম উদ্দিন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলা টিভির বড়লেখা প্রতিনিধি রুয়েল কামাল, চ্যানেল এস-এর বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক সুলতান আহমদ খলিল,সাপ্তাহিক পাতা কুঁড়ি দেশ
সাংবাদিক আজাদ বাহার জামালী

চ্যানেল ওয়ান-এর বড়লেখা প্রতিনিধি আলী উবায়েদ ইমন, সময়চিত্র পত্রিকার বড়লেখা প্রতিনিধি সেলিম আহমদ চৌধুরী এবং মাল্টিমিডিয়া রিপোর্টার কামরুল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সময়চিত্রের প্রতিনিধি মোতাহির হোসেন।
​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুল। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সুধীজন ও সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।


More News Of This Category
bdit.com.bd