• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত: ৫ হাজার টাকা জরিমানা বড়লেখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার: হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার বিশেষ অভিযানে বড়লেখা থানায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার বড়লেখায় পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা বড়লেখায় ‘সময়চিত্র’ পত্রিকার কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত: বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বড়লেখায় এক শিক্ষার্থীর পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি অর্জন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বড়লেখায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বড়লেখা ও জুড়ী থানার প্রাক্তন এসআই মো. আব্দুর রাকিব ৪৬তম বিসিএস (শিক্ষা–বাংলা) ক্যাডারে সারাদেশে প্রথম

বড়লেখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃনজরুল ইসলাম নিজস্ব / ২৪ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ১১ মার্চ বুধবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি উপজেলা শাখার সভাপতি আবদুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুয়েল কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপি নেতা মুজিবুর রহমান চৌধুরী। এছাড়াও স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
​ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন:
​”মফস্বল সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বড়লেখার উন্নয়ন ও সম্ভাবনাকে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। পেশাগত মানোন্নয়ন ও সত্য প্রকাশে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।”

​ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং পেশাগত ঐক্য বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

​ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর শান্তি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


More News Of This Category
bdit.com.bd