মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিক্ষা হলো মানবসম্পদের মূল চালিকা শক্তি। একটি শিক্ষিত জাতিই পারে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে। এজন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সাক্ষরতা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে।
এছাড়া তারা আরো বলেন, তথ্যপ্রযুক্তির যুগে সাক্ষরতা শুধু পড়া-লেখার মধ্যে সীমাবদ্ধ নয়; আধুনিক প্রযুক্তির জ্ঞানও বর্তমান প্রজন্মকে অর্জন করতে হবে।