• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
বড়লেখাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও নিরাপদ ঈদ উদযাপনের আহ্বান জানালেন ওসি মনিরুজ্জামান খান বড়লেখাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও নিরাপদ ঈদ উদযাপনের আহ্বান জানালেন ওসি মনিরুজ্জামান খান বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত: ৫ হাজার টাকা জরিমানা বড়লেখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার: হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার বিশেষ অভিযানে বড়লেখা থানায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার বড়লেখায় পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা বড়লেখায় ‘সময়চিত্র’ পত্রিকার কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত: বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বড়লেখায় এক শিক্ষার্থীর পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি অর্জন

বড়লেখাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও নিরাপদ ঈদ উদযাপনের আহ্বান জানালেন ওসি মনিরুজ্জামান খান

মোঃনজরুল ইসলাম নিজস্ব / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বড়লেখা উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ত্যাগের পর মহান আল্লাহ তাআলা আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর দান করেছেন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সম্প্রীতি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি, গভীর ভালোবাসা ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন।”
​তিনি বড়লেখাবাসীকে আশ্বস্ত করে বলেন, “বড়লেখাবাসী যাতে উৎসবমুখর, আনন্দঘন ও নিরাপদ পরিবেশে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য বড়লেখা থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। বিশেষ করে বড়লেখার প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোতে কেনাকাটার নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে যানজটমুক্ত ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন।”
​ওসি মনিরুজ্জামান খান জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় এবং উৎসব চলাকালীন সবাই যেন আইন ও শৃঙ্খলা বজায় রাখেন। বিশেষ করে মোটরসাইকেল চালনার সময় হেলমেট পরিধান করা এবং অতিরিক্ত গতি পরিহার করার অনুরোধ করছি। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।”
​পরিশেষে তিনি বড়লেখা উপজেলার সকল বাসিন্দার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আবারও সবাইকে বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে ঈদ মোবারক জানান।
​শুভেচ্ছান্তে:


More News Of This Category
bdit.com.bd