পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। ঈদ আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় এবং সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে।"
তিনি আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ যেন প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং সবাই যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পরিবারের সাথে সময় কাটাতে পারেন, সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিকভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুলাউড়া সার্কেলের পুলিশ সদস্যরা সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে মাঠে নিয়োজিত রয়েছেন।
জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, "ঈদের সময় সবাই যেন আইন মেনে চলেন, বিশেষ করে সড়কে চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন সম্ভব।"
পরিশেষে তিনি কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার সকল বাসিন্দার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- swadeshbarta24desk@gmail.com
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪