মৌলভীবাজারের কুলাউড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূল আসামি সাকিব আহমদকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাকিব উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের জমশেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ০৯ মার্চ ২০২৬ খ্রি. দিবাগত রাতে কুলাউড়া থানাধীন টিলাগাঁও ইউনিয়নের চক সালন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ আসামিকে গ্রেফতারে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় আজ ১১ মার্চ বুধবার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব ভিকটিমকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়।
এই ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৯, তারিখ-১১/০৩/২০২৬ খ্রি.)। মামলার ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড অনুযায়ী রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃরাকিবুল ইসলাম বার্তা সম্পাদক: এম ডি মাহফুজ রহমান। নির্বাহী সম্পাদক:এ কে এম জায়েদ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : পুরাতান কাটাইখানা মোড়, কুষ্টিয়া
Email- swadeshbarta24desk@gmail.com
Mobile : 01782664066
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪