• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
কুলাউড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার: হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার বিশেষ অভিযানে বড়লেখা থানায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার বড়লেখায় পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা বড়লেখায় ‘সময়চিত্র’ পত্রিকার কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত: বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বড়লেখায় এক শিক্ষার্থীর পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি অর্জন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বড়লেখায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বড়লেখা ও জুড়ী থানার প্রাক্তন এসআই মো. আব্দুর রাকিব ৪৬তম বিসিএস (শিক্ষা–বাংলা) ক্যাডারে সারাদেশে প্রথম সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়,জামায়াত ০, খেলাফত ১ আসনে বিজয়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-1 (বড়লেখা ও জুড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ (মিঠু) এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুলাউড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার: হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার

মোঃনজরুল ইসলাম নিজস্ব / ৪১ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

 


মৌলভীবাজারের কুলাউড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূল আসামি সাকিব আহমদকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাকিব উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের জমশেদ আলীর ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গত ০৯ মার্চ ২০২৬ খ্রি. দিবাগত রাতে কুলাউড়া থানাধীন টিলাগাঁও ইউনিয়নের চক সালন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ আসামিকে গ্রেফতারে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় আজ ১১ মার্চ বুধবার তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব ভিকটিমকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়।
​এই ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৯, তারিখ-১১/০৩/২০২৬ খ্রি.)। মামলার ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড অনুযায়ী রুজু করা হয়েছে।
​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd